• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি
  ০৫ এপ্রিল ২০২৬, ১৬:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি- দেশ টিভি
ছবি- দেশ টিভি

নওগাঁয় হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৫ এপ্রিল) সকালে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলার এক ডোজ টিকা প্রদান করা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তের হার বেশি হওয়ায় পোরশা উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলার জন্য ১৮ হাজার ভায়েল টিকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে ১৭ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে এবং ঈদুল আজহার আগ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ১০ জন আক্রান্ত হয়েছে, যাদের বয়স ৫ থেকে ১০ মাস। পর্যায়ক্রমে নিয়ামতপুর উপজেলাতেও এ কার্যক্রম শুরু করা হবে।

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, টিকাদান শুরু হতেই অভিভাবকরা শিশুদের নিয়ে কেন্দ্রে ভিড় করছেন। মাঝে মাঝে ভিড় বাড়লেও দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সুশৃঙ্খলভাবে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছেন।

টিকা দিতে আসা এক অভিভাবক কামরুন নাহার বলেন, তার সন্তানের বয়স ১৭ মাস। নির্ধারিত সময়ের টিকা নেওয়ার পরও কিছু উপসর্গ দেখা দেওয়ায় তিনি আবার টিকা দিতে এসেছেন।

অনুষ্ঠানে নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শ্যামলী রাণী বর্মন, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ভূঞাপুরে বাড়িতে মজুদ ১০০ লিটার পেট্রোল উদ্ধার, মালিক পলাতক

শ্রীবরদীতে ট্রাঙ্কে মিলল লাশ, টাকার দ্বন্দ্বে নারী হত্যার অভিযোগ

রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ বিশেষ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

তারা আরও বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে হামে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বেশি থাকে। তাই টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানান, পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।

এমএস/

  • হাম
এ সম্পর্কিত আরও খবর
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪: সিভিল ডিফেন্স ও হাসপাতাল
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪: সিভিল ডিফেন্স ও হাসপাতাল
ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
হাম-রুবেলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের সময় যথাযথ মনোযোগ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
হাম-রুবেলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের সময় যথাযথ মনোযোগ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।